কাতার ও মিশরের মধ্যস্থতায় আবারও ইসরাইল-হামাস যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনা চলছে। শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার অনুমোদন দিলে রোববার কায়রো পৌঁছায় ইসরাইলের একটি প্রতিনিধি দল। তবে হামাস এখনই কোনো প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছে। আলোচনার মধ্যেও গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় সাংবাদিকসহ বহু মানুষ হতাহত হয়েছেন।







