ইরানে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া সৌদি আরবে সবচেয়ে বড় তেলশোধনাগারে ইরানের হামলার পর সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরাইল লেবনানে হিজবুল্লাহ’র বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে। বহুমাত্রিক সংঘাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানে আরো ব্যাপক হামলার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো কঠোর আঘাত করেনি, মূল হামলা শিগগিরই শুরু হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোন ভাবেই মাথানত করবে না। ইরানে সাড়ে ৫শ’র বেশি মানুষ নিহত হয়েছে। প্রাণ হারিয়েছে ৬ মার্কিন সৈন্য। মির্জা ইমতিয়াজের রিপোর্ট।






