গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও হামাস। যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজা ভূখন্ডে ইসরাইল হামলা বন্ধ হয়নি। গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির কৃতিত্ব একইসঙ্গে দাবী করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।







