সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তা এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
বার্তায় উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ অনুরোধ করা হল।








