বাংলাদেশ

সুনামগঞ্জে আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

সুনামগঞ্জে বন্যার পানিতে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করছে সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বন্যার পানিতে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম চলমান, সেনাবাহিনী ও স্থানীয়রা সহায়তা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন ছাত্রছাত্রী সহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে।

সেনাবাহিনী ও স্থানীয়রা সুনামগঞ্জে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতকাল শনিবার সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে আসা কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি সুরমা নদীর মাঝে পৌঁছানোর পর নষ্ট হয়ে যায়। ফলে, ঢাবির ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ যাত্রী মাঝ নদীতে আটকা পড়ে।

জানা যায়, আটকে পড়া যাত্রীরা নদীর মাঝখানে আতঙ্কে আছেন। কারণ নদীতে তীব্র স্রোত আছে এবং বৃষ্টিও হচ্ছে। তারা জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে প্রশাসনের সাহায্য চান।

সুনামগঞ্জে বন্যার পানিতে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করছে সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়েন ঢাবির ২১ শিক্ষার্থী। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তাদের পানসী রেস্তোরাঁ থেকে উদ্ধার করে গত শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়।

বিষয়:আইএসপিআরঢাবি শিক্ষার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…