চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম বর্ষে আরো বড় পরিসরে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেবার প্রত্যয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ পঞ্চমবারের মত এ প্রতিযোগিতার আয়োজন করছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন ঘোষণা করা হয়।

জানানো হয়, ২১ ডিসেম্বর ২০২২ থেকে আগামী ১৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার নাম নিবন্ধন চলবে। নিবন্ধন করতে বাংলাবিদ এর ওয়েব সাইটে লগ-ইন করতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা, উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি এবং ইস্পাহানি টি লিমিটেড এর উপমহাব্যবস্থাপক এইচ. এম. ফজলে রাব্বিসহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

Reneta

এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর আসরে বিচারক হিসেবে থাকছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

অনুষ্ঠানের উদ্বোধনের ঘোষণা দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ৫ বছরের শিশু এই বাংলাবিদ, একদিন এর বয়স হাজার হবে এই প্রত্যাশ্যায় আমি এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর ৫ম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রতি বছর চ্যানেল আইয়ের পর্দায় নানা ধরনের রিয়্যালিটি শো এর আয়োজন করা হয়। তবে ২০১৭ সাল থেকে ‘ইস্পাহানি মির্জাপুর’ এর আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রচার করা হচ্ছে, তা অন্য যে কোন আয়োজনের তুলনায় অন্য রকম। প্রতিবছর এই প্রতিযোগিতার জন্য মুখিয়ে থাকে বাংলার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা। গত দুবছর কোভিড পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা এই আয়োজনের ব্যবস্থা করতে পারিনি। তবে এবছর করোনা মহামারি ক্রান্তিকাল শেষে আমরা আবারও এই আয়োজন শুরু করার সিদ্ধান্তে পৌঁছেছি’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে ছড়িয়ে দেয়া চারিদিকে। কারণ এই বাংলার জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে এ বছর দেশের সকল বিভাগের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরের পাশাপাশি কুমিল্লা শহরে এবারো প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ও নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে। বিভাগীয় সেরা প্রতিযোগীরা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর স্টুডিও রাউন্ডে অংশ নিয়ে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে লড়বে যা পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে। ২০টি পর্বের আকর্ষণীয় এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। এ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরো প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন।

এবারের প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিফরিদুর রেজা সাগরবাংলাবিদমুহম্মদ নূরুল হুদালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT