চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির ২৬৮ জন প্রার্থী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইসলামপন্থি জনতার আবেগ ও বিশ্বাসের সঙ্গে কোনো ধরনের আপস করতে চায় না। ইসলামের আদর্শে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে যে পথচলা, সেখান থেকে সরে আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, সম্প্রতি ১১ দলীয় জোটের ব্যানারে আসন বণ্টন নিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে, তাতে অংশ থাকলেও শেষ পর্যন্ত দলটির লক্ষ্য পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই শঙ্কা থেকেই ইসলামের পক্ষে থাকা রাজনৈতিক অবস্থান রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি নয়, নীতি ও আদর্শভিত্তিক রাজনীতিই তাদের মূল লক্ষ্য। তবে নীতি, ইনসাফ ও রাজনৈতিক প্রশ্নে দলটি বিভিন্নভাবে বৈরিতার মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে আপিলে দুইজনের মনোনয়ন বাতিল হলেও বাকি ২৬৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন এবং সবাই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন।

Reneta

জামায়াতে ইসলামীকে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করলেও আদর্শিক ও নৈতিক অবস্থানে ইসলামী আন্দোলন কারও চেয়ে দুর্বল নয় বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা ও শরিয়া আইন প্রতিষ্ঠা না করার অবস্থান স্পষ্ট হওয়ায় ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জন অনিশ্চিত হয়ে পড়ে। ইসলামী আইন ও আদর্শের প্রশ্নে এই ভিন্ন অবস্থানই জোট থেকে সরে আসার অন্যতম কারণ বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ দলীয় জোটইসলামী আন্দোলনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT