ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৮দিন রাজপথে অবস্থানের পর আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে এসে নেতাকর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ইশরাক। তবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি। একই সাথে দুই ছাত্র উপদেষ্টাকে দ্রুত অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন ইশরাক হোসেন। লায়লা নওশিনের রিপোর্ট।







