আদালত

ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা, যেখানে দেশের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের আদেশ বৃহস্পতিবার।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা এসংক্রান্ত রিটের দ্বিতীয় দিনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

বিষয়:ইশরাকহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…