চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগর ভবনে আন্দোলনকারীদের মোবাইলফোনে নির্দেশনা দিলেন ইশরাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ২৪, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

আসন্ন কোরবানি ঈদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৪ মে) দুপুরে ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথের দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের আন্দোলন চলাকালে মোবাইলফোনে তিনি এই নির্দেশনা দেন।

গত বৃহস্পতিবার যমুনার সামনে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে ইশরাক হোসেন সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। তবে এই সময়ের মধ্যে সরকার ইশরাক হোসেনকে শপথের উদ্যোগ না নিলে শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাকের সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিনও নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে এসে ফেরত যাচ্ছেন।

এদিকে শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী’র সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমানের মোবাইলফোনে ইশরাক হোসেন উপস্থিত আন্দোলনকারী ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, ‘আমরা যেহেতু সরকারকে সময় সীমা বেধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোন কাজ হয় নাই। আমরা আজকে আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন।’

ইশরাক বলেন, ‘আমার সাথে যখন অন্যয় শুরু করলো এই সরকার, যানা গণঅভ্যুত্থানের সরকার বলে, বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার গঠন করে। কিন্তু আমার সাথে যখন সবথেকে বড় বৈষম্যটা করলো, তখন সিটি করপোরেশনের সকল কর্মকর্তা কর্মচারি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোন অপশক্তি আমাদের গ্রাস করে ফেলতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাবো।’

Reneta

এ সময় তিনি বলেন, ‘সামনে কোরবানি ঈদ। কোরবানি ঈদ পরবর্তী নগরীকে বসবাসের উপযোগী করার জন্য গুরু দায়িত্ব আমাদের ওপর আপনাদের ওপর বর্তায়। নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যার যার যে কাজ আছে সেটি সবাই করবেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসির যাতে কোন কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। আর আপনার যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেটির দ্রুত সময়ে ফলাফল পাবেন।’

এ সময় ইশরাক হোসেনের সমর্থকদের সংগঠন ‘ঢাকাবাসী’র সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘এখনও জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করছেন। আজকের মধ্যে সরকার শপথের প্রক্রিয়া শুরু না করলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সরকারের অনেকেই জুলাইয়ের চেতনা ধারণা করছেন না। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেমকে দেশত্যাগে দুর্ণীতি দমন কমিশন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এপিএস তার বসের নির্দেশনা ছাড়া দুর্নীতি করতে পারেন না। হয়তো একদিন দেখা যাবে তার বসকেও (উপদেষ্টা আসিফ) দুদক নিষেধাজ্ঞা দিবে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, ‘আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।’

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। ভবনের সব কয়ট ফটকে তালা ঝুলছে। কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। শুধু আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পরিষ্কার-পরিচ্ছন্নের মালামালের ট্রাক প্রবেশ করেছে। আর করপোরেশনের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা অনেকই নগর ভবনের নিচতলার জরুরী পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন। সিটি করপোরেশনের সচিবসহ অনেকেই এ কক্ষে জরুরি ফাইলপত্র স্বাক্ষর করছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, ‘গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

শনিবার দুপুর ১২টার দিকে নগর ভবনে বাবার মৃত্যু সনদের জন্য এসেছেন লহ্মীবাজারের কামরুল ইসলাম। তিনি বলেন, গত সপ্তাহে তিনদিন এসে ফেরত গিয়েছি। ভাবছি আজ নগর ভবন খোলা থাকবে তবে আজও বন্ধ। বাবার মৃত্যুর পরে এক ভাই বিদেশ থেকে এসেছেন। তাই বাবার সম্পত্তি সব ভাইদের উপস্থিতিতে বন্টন করতে চাইছিলাম। কিন্তু আন্দোলনের কারণে পারছি না।

এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কোরবানি ঈদডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনবিএনপিবিএনপি নেতা ইশরাক হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT