চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বজরঙ্গি ভাইজান’র সিকুয়েল কি হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
বিনোদন
A A
দুইজন পুরুষ ও একজন নারী, একটির পাশে অন্যজনের ছবি, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সিনেমাবাজারও দখলে নিয়েছিল ব্যবসাসফল ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা শেষ পর্যন্ত আয় করেছিল প্রায় ১০০০ কোটি রুপি। 

ব্যবসায়ীকভাবে সফল হওয়ার পর সালমান-কবির ভক্ত-অনুরাগীরা দাবি করে আসছেন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল নির্মিত হোক। গত নয় বছরে সিনেমাটির সিকুয়েল নিয়ে নানা খবর শোনা গেছে। কিন্তু সত্যি কি নির্মিত হচ্ছে এর দ্বিতীয় পার্ট?

সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পরিচালক কবির খান। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি কি মনে করেন প্রত্যেক ব্লকবাস্টার সিনেমার সিকুয়েল নির্মিত হওয়া উচিত?

এ প্রশ্নের জবাবে কবির খান বলেন, ‘সবগুলোর নয়। আমি প্রথম ব্যক্তি বলছি, প্রত্যেক ব্লকবাস্টার সিনেমার সিকুয়েল নির্মাণের প্রয়োজন নেই। এ কারণে আমি আমার জীবনে কখনো সিকুয়েল নির্মাণ করিনি।’

বক্স অফিসে সফল সব সিনেমার সিকুয়েল কেন নির্মাণ করা উচিত নয়, তার ব্যাখ্যা করে কবির খান বলেন, “প্রত্যেকবারই আমি সফল সিনেমা উপহার দিয়েছি। দর্শকরা বলেছেন, ‘সিকুয়েল বানান’। ‘নিউ ইর্য়ক’, ‘টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির পরও আমাকে তারা একই কথা বলেছিলেন। কিন্তু আমি তা নির্মাণ করিনি। সুতরাং আমি প্রথম ব্যক্তি বলছি, কেবল সিনেমা সফল হলেই সিকুয়েল নির্মাণ করা উচিত নয়। সিকুয়েল তখনই নির্মাণ করা যেতে পারে যখন সত্যিকারের গল্প পাওয়া যাবে, যা সামনে এগিয়ে নেবে।”

কবির খানের দাবি, “তিনি কখনো বলেননি ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল নিয়ে কাজ করছেন।” কবির খানের ভাষায়, ‘আমি সবসময়ই বলেছি, হ্যাঁ, সম্ভবত…। কখনো ভালো চিত্রনাট্য আসলে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল নিয়ে কাজ করব। কিন্তু বিষয়টি এমন নয় যে, এ সিনেমা সফল হয়েছে বলেই সিকুয়েল নির্মাণ করব।”

এদিকে ২০২১ সালের শেষের দিকে এক অনুষ্ঠানে সিনেমাটির সিকুয়েল নিয়ে প্রশ্নের মুখে পড়েন সালমান। সেই সময়ে তিনি বলেছিলেন, “হ্যাঁ, ‘বজরঙ্গি ভাইজান টু’ নির্মিত হচ্ছে। যার পর থেকেই দর্শকরা এই সিনেমার অপেক্ষায় দিন গুনছে।  –রিপাবলিক ওয়ার্ল্ড

ট্যাগ: কবির খানবজরঙ্গি ভাইজানসালমান খানসিকুয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি অবনতি

পরবর্তী

৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি’র

পরবর্তী
বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপি'র

অফিসিয়াল পোশাক পরা ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পলিপ অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু

সর্বশেষ

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

আগস্ট ২৬, ২০২৬

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT