চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, শিল্প সাহিত্য
A A

আয়ারল্যান্ডের ওপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা কাল্পনিক উপন্যাস ‘প্রফেট সং’- এর জন্য চলতি বছর মর্যাদাপূর্ণ ‘বুকার’ পুরস্কার জিতেছেন আইরিশ লেখক পল লিঞ্চ। সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচজন প্রতিযোগীকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন লিঞ্চ।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৬ নভেম্বর) রোববার যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ‘বুকার’ পুরস্কারের জন্য ২০২৩ সালের জন্য বিজয়ী হিসেবে পল লিঞ্চের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি ছাড়া আরও চারজন আইরিশ লেখক মর্যাদাপূর্ণ এই পুরষ্কার পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড এবং হিলারি ম্যান্টেল।

বিচারক প্যানেলে থাকা পাঁচজন বিচারকের সিদ্ধান্তে এবছর পল লিঞ্চকে বিজয়ী ঘোষণা করা হয়। লিঞ্চ বলেছেন, বইটি লেখা সহজ ছিল না। আমার যুক্তিবাদী সত্ত্বা মনে করছিল, আমি এই উপন্যাসটি লিখে আমার ক্যারিয়ার ধ্বংস করছি। তারপরও আমাকে বইটি লিখতে হয়েছিল। এই ধরনের বিষয়ে আমাদের বিকল্প কিছু করার থাকে না।

উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এই গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। যার কারণে দেশটিতে গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক পতনের সৃষ্টি হয়।

এর মূল অংশে ডাবলিনে একজন চার সন্তানের জননী কীভাবে তার পরিবারকে এই অস্থির সময়ের সর্বগ্রাসীবাদ থেকে রক্ষা করে তা চিত্রিত হয়েছে। উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য, এর কোন অনুচ্ছেদে বিরতি নেই। এটি লিঞ্চের লেখা পঞ্চম উপন্যাস। উপন্যাসটি লিখতে শুরু করার সময় লিঞ্চের ছেলের জন্ম হয়, আর লেখা শেষ করতে করতে তার ছেলে বাইকে চড়া শিখে গেছে।

ম্যান বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘ্যের উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। তবে এই পুরস্কারের কিছু শর্তাবলী রয়েছে, যেমন- লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিশ লেখকআয়ারল্যান্ডপল লিঞ্চপ্রফেট সংমার্গারেট অ্যাটউডসালমান রুশদিহিলারি ম্যান্টেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি

এপ্রিল ৯, ২০২৬

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬

আবারও বন্ধ হরমুজ প্রণালী

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT