ক্রিকেট

গাজার শিশুদের জন্য মন কাঁদছে পাঠানের

একজন পুরুষ হাসিমুখে দাঁড়িয়ে আছেন, হাতে হৃদয় চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ হাসিমুখে দাঁড়িয়ে আছেন, হাতে হৃদয় চিহ্ন দেখাচ্ছেন, পেছনে খেলার মাঠ ও গাছ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হামাস-ইসরায়েল সংঘাতে অসংখ্য প্রাণহানি ঘটছে, যার মধ্যে শিশু প্রাণ হারিয়েছে কয়েক হাজার। খেলাধুলার বিভিন্ন ইভেন্টে সেটি নিয়ে কথা হলেও ভারতে চলতি বিশ্বকাপে বিষয়টি নিয়ে কথা হচ্ছে না। এতে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘প্রতিদিন গাজায়, ০-১০ বছর বয়সী শিশুরা মারা যাচ্ছে এবং পৃথিবী এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। একজন ক্রীড়াবিদ হিসেবে, শুধু বলতেই পারি; কিন্তু এটাই উপযুক্ত সময় বিশ্ব নেতাদের এক হয়ে এই অর্থহীন হত্যার ইতি টানা।’

৩৯ বর্ষী সাবেক অলরাউন্ডার ইরফান কদিন আগে রশিদ খানের সাথে নেচে আলোচনায় এসেছিলেন। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান ৮ উইকেটের বড় জয়ের পর মাঠে রশিদের সাথে ভারতের ঐতিহ্যবাহী ভাংরা নেচে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন।

বিষয়:আফগানিস্তান ইরফান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গাজা পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…