ইমাদ-আমিরের পর পেসার ইরফানের অবসর

CANBERRA, AUSTRALIA – NOVEMBER 05: Mohammad Irfan of Pakistan celebrates taking the wicket of Aaron Finch of Australia during game two of the International Twenty20 series between Australia and Pakistan at Manuka Oval on November 05, 2019 in Canberra, Australia. (Photo by Mark Metcalfe/Getty Images)
পাকিস্তানের সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফান অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে পাকিস্তানের তিন খেলোয়াড় অবসরের ঘোষণা দিলেন। এর আগে বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসরের ঘোষণা দিয়েছিলেন।
৪২ বর্ষী ইরফান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর নিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। ভালবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে আমি তাকে সমর্থন ও উদযাপন করতে থাকব। পাকিস্তান জিন্দাবাদ।’
ইরফান পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২২টি টি-টুয়েন্টি খেলেছেন। টেস্টে ১০ উইকেট, ওয়ানডেতে ৮৩ এবং টি-টুয়েন্টিতে ১৬ উইকেট শিকার করেছিলেন।
পাকিস্তানের হয়ে সবশেষ পাঁচ বছর আগে খেলেছিলেন। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ছিলেন এ বাঁহাতি।






