চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। এবার সাকিবদের সামনে শেষ টি-টুয়েন্টিতে জিতে আইরিশদের হোয়াইটওয়াশের সুযোগ। নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর স্বাগতিকরা।

শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টি স্পোর্টস ও গাজী টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কদিন আগেই দেশের মাটিতে টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল। আজকের ম্যাচটিতে জিতলেই টাইগাররা পাবে ২০ ওভারের ক্রিকেটে টানা দুই দলকে হোয়াইটওয়াশের স্বাদ।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টানা পঞ্চম জয়ের পায় বাংলাদেশ। টানা ম্যাচ জয়ে এটি লাল-সবুজের দলের রেকর্ড। টানা জয়ের সংখ্যাটা টাইগারদের সামনে বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ থাকছে।

এই ফরম্যাটে সেরা দল হতে নির্ভীক ক্রিকেট খেলার উপর জোর দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা গত কয়েক ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম এবং আমরা তা ভালোভাবেই করেছি। দুর্দান্ত দল হতে চাইলে আমাদের সেভাবে খেলতে হবে এবং প্রথম বল থেকেই সেটি ফুটিয়ে তুলতে হবে। এটাই আমরা আলোচনা করেছি এবং আমরা যেভাবে খেলতে চাই।’

নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে দুইশ রান করতে সক্ষম টাইগাররা। যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেতো তবে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।

Reneta

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ওপেনার লিটন দাস। ২০০৭ সালে করা মোহাম্মদ আশরাফুলের ২০ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিটন। রেকর্ড গড়া ইনিংসে ৪১ বলে ৮১ রান করেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন অধিনায়ক সাকিব। ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ শিকারী হন সাকিব।

লিটনের সাথে উদ্বোধনী জুটিতে দারুণ পারফরম্যান্স করেন রনি তালুকদার। দুই ম্যাচেই আক্রমনাত্মক ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে লিটনের সাথে ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন রনি।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের মধ্যে কোনোটিতেই লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে হলে আবহাওয়ার সহায়তা পেতে হবে আইরিশদের। ২০১২ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইওয়াশের মুখে পড়েছে দলটি।

সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সাথে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

‘একটি ভালো দল হলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে তারা সবসময় ৩-০ ব্যবধানে জয়ের চেষ্টা করে। আমরাও একইভাবে চেষ্টা করবো। আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। আমরা হয়তো কয়েকজন নতুন খেলোয়াড়কে চেষ্টা করতে পারি। কিন্তু তারাও ভালো করার জন্য মুখিয়ে থাকবে।’

বাংলাদেশ ‘খুব শক্তিশালী দল’ হিসেবে স্বীকার করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তৃতীয় ম্যাচ একতরফা ম্যাচ হবে না বলে মনে করেন তিনি। আজকের ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার আশাবাদের কথাও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডচট্টগ্রামবাংলাদেশলিড স্পোর্টসসাকিবস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬

নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে আশা সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT