ইরানের জ্বালানি রপ্তানির ‘মধ্যমণি’ খারগ দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্বীপটিতে ইরানের আর কোনো সামরিক স্থাপনা অবশিষ্ট নেই। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরাইলে আঘাত হেনেছে হিজবুল্লাহ’র রকেট ও ইরানের ক্লাস্টার বোমা। লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ১২ চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। সৌদি আরবে নতুন করে হামলার শিকার হয়েছে জ্বালানি সরবরাহকারী ৫টি মার্কিন উড়োজাহাজ। ইরানের পথে রয়েছে ২ হাজার ৫শ’ মার্কিন স্থলসেনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।







