চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগে ইরানের সংগীত তারকার মৃত্যুদণ্ড ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আমির হোসেন মাঘসুদলু। শ্রোতাপ্রিয়তার পাশাপাশি কিছু বিষয় নিয়ে তিনি বিতর্কিতও। ইরানি শ্রোতা দর্শকদের কাছে তিনি তাতালু নামে বেশী পরিচিত। সারা শরীর ভর্তি ট্যাটুতে পূর্ণ এই শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।

ধর্ম অবমাননার অভিযোগ এনে রবিবার (১৯ জানুয়ারি) এই শিল্পীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় দেশটির আদালত। ইরানের স্থানীয় সংবাদের বরাতে খবরটি প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত সংবাদগুলোতে জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করায় আমির হোসেন মাঘসুদলু ওরফে তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়টি চূড়ান্ত নয়, এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে শিল্পীর।

২০১৬ সালে ৩৭ বছর বয়সী এই গায়ককে ইরানে কয়েকবার গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে তিনি আবারও কারাবন্দী হন। সে বছর কারাগার থেকে মুক্তি পেয়েছে তুরস্কে চলে যান তাতালু। যেখানে তিনি নতুন নতুন গান তৈরি করেন এবং বিভিন্ন কনসার্টে পারফর্মও করেন।

২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের কাছে হস্তান্তর করে তুরস্ক। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। মহানবীকে নিয়ে কটুক্তি ছাড়াও তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। এরমধ্যে ‘পতিতাবৃত্তি’ প্রচার করার জন্য ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। সেইসঙ্গে ইরান বিরোধী প্রচারণা এবং অশ্লীল কনটেন্ট বানানোর অভিযোগও রয়েছে।

বিতর্কিত ভাবমূর্তি থাকা সত্ত্বেও তাতালু একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ২০১৭ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন এই জনপ্রিয় পপ শিল্পী। শুধু তাই নয়, ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গানও গেয়েছিলেন তাতালু।- এনএমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইরানিশিল্পীইরানের শিল্পীগানপপ তারকালিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT