আন্তর্জাতিক

২ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করছে ইরান

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলাকালে সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলাকালে সেনা সদস্যরা নিরাপত্তা চেক করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরান ‘খাইবার’ নামে চতুর্থ প্রজন্মের এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেছে যেটি  ২ হাজার কিলোমিটার এবং  ১ হাজার ৫০০ কেজি ওয়ারহেড সম্পূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ প্রকাশের পরও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিশেষ করে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেই যাচ্ছে। তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধের জন্য।

বৃহস্পতিবার ২৫ মে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরান আইআরএনএ নিউজ এই খবর নিশ্চিত করেছে।

আইআরএনএ নিউজ আরও জানিয়েছে, ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এআইও) এর সর্বশেষ পণ্য বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে।

বিষয়:ইরান উদ্বোধন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…