মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বর্জনের আহ্বান জানিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযানের ৫০তম ধাপ শুরু করেছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অর্থনীতির মেরুদণ্ড খারগ দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।







