চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বন্ধে ইরানের মনোভাব বিষয়ে মার্কিন গোয়েন্দাদের যে তথ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো ধরনের আলোচনায় ইরান সরকার এখনই অংশ নিতে প্রস্তুত নয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান মনে করছে যুদ্ধক্ষেত্রে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দাবির কাছে নতি স্বীকার করার তাদের প্রয়োজন নেই। ইরান যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী হলেও তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সত্যিই আগ্রহী, এমনটাও মনে করে না।

উল্লেখ্য, গত এক বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই দুইবার ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাম্প সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে ইরান যদি যুদ্ধ চলমান রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও চালিয়ে যাবে।

বুধবার (১ এপ্রিল) রাতে এক ভাষণে ট্রাম্প বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে—যা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। তবে সঠিক পরিস্থিতি তৈরি হলে ইরান কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পারে বলে জানিয়েছেন দুইজন ইরানি কর্মকর্তা এবং একজন পাকিস্তানি কর্মকর্তা। তাদের মতে, কেবল অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তেহরান চায় ওয়াশিংটন যেন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার বিষয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬মার্কিন গোয়েন্দা সংস্থামার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT