চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ১৪, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানাচ্ছে, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি। বরং, ইসরায়েলের বিরুদ্ধেও ইরানি হামলা ‘চলবে’।

শনিবার (১৪ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য নিশ্চিত করে।

ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে ওই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও একইরকম ইঙ্গিত লক্ষ্য করা গেছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, ইসরায়েল মারাত্মক ভুল করেছে এবং এই ঘৃণিত সন্ত্রাসী রাষ্ট্রকে তার পরিণতি ভোগ করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ভুল করেছে। এর ফলে তারা অসহায় অবস্থায় পতিত হবে। ইরানি জাতি শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না এবং দেশের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি জাতিকে আশ্বস্ত করে বলেন, ইরানি জনগণ আমাদের সঙ্গে রয়েছে এবং আল্লাহর ইচ্ছায় ইসরায়েল পরাজিত হবে। প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন ও নিশ্চিত থাকুন- এই বিষয়ে কোনো ধরনের ত্রুটি হবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান-ইসরায়েলইরানে হামলাইরানের হামলা অব্যাহতইসরায়েলে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT