চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল আইপিএলের তিন মৌসুমের শুরুর তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএলের তিন মৌসুমের শুরুর তারিখ ঘোষণা, ক্রিকেটের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ করা হয়েছে আগামী মৌসুমের আইপিএল শুরু তারিখ। প্রথমবারের মতো একসঙ্গে তিন মৌসুমের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ মার্চ শুরু হবে ২০২৫ আসর, শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২৫মে।

২০২৬ আইপিএল শুরু ১৫ মার্চ, পর্দা নামবে ৩১মে ফাইনালের মধ্য দিয়ে। ২০২৭ আসর শুরু হবে ১৪ মার্চ, ফাইনাল ৩০মে।

টুর্নামেন্টের দৈর্ঘ্য যেমন একেক মৌসুমে একেকরকম, তেমনি ম্যাচের সংখ্যাতেও আছে ভিন্নতা। গত দুই আসরের মতো আগামী আসরেও মোট ম্যাচ ৭৪টি, কিন্তু পরের আসরে হবে ৮৪টি এবং ২০২৭ আসরে ৯৪টি। নিশ্চিতভাবে বলা যায় টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আসতে চলেছে।

আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশিরভাগ আইসিসি পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়রা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় এর মধ্যে পাকিস্তান নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ জন ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে। এ খেলোয়াড়দের একেকজনকে আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন সময়ে পাওয়া যাবে। ২০১১ আসর থেকে ৯ মৌসুম খেলা সাকিব আল হাসান, ২০১৬ থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচে নামা লিটন দাস আছেন।

বাংলাদেশ থেকে আরও আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তাওহীদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, পেসার তানজিম হাসান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, পেসার হাসান মাহমুদ, পেসার নাহিদ রানা ও শহীদুল ইসলাম। তবে নিলামের জন্য বাছাই করা হয়েছে ১২ জনকে।

Reneta

২৪ ও ২৫ নভেম্বর দুদিনব্যাপী হবে এবারের নিলাম। যেখানে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার দল পেতে সুযোগের খোঁজে থাকবেন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে এবার ৩ জন উঠবেন নিলামে। অভিষেক হয়নি এমন ভারতীয় ক্রিকেটার থাকছেন ৩১৮ জন, বিদেশি ১২ জন।

আসরে অংশ নিতে চলা ১০ ফ্র্যাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটারকে নিতে পারবে। বিদেশিদের জন্য অবশ্য ৭০টি জায়গা ফাঁকা আছে। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক তারকা ক্রিকেটারকেই আগে থেকে রিটেইন(ধরে রাখা) করে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলতাসকিনবাংলাদেশভারতমিরাজমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT