ক্রিকেট

কিষাণের ৪৭ বলে ১০৬, ২৮৬ করে জয় হায়দরাবাদের

ক্রিকেটার বিজয়ী হয়ে আনন্দে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার বিজয়ী হয়ে মাঠে আনন্দের সাথে উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন ঈশান কিষাণ। তার অনবদ্য ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে আসর শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ গড়ে হায়দরাবাদ। জবাবে ৬ উইকেটে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস।

হায়দরাবাদের হয়ে কিষাণ ১০৬ রান করেছেন। ৪৭ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৬ ছক্কার মার। ৯ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৬৭ রান করেন ট্রাভিস হেড। হেইনরিখ ক্লাসেন ১৪ বলে ৩৪, নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ এবং অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান করেন।

রাজস্থান বোলারদের মধ্যে তুষার দেশপান্ডে ৩ উইকেট এবং মাহেশ থিকসানা দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে ধ্রুব জুরেল ৩৫ বলে ৭০ রান করেছেন। তার ইনিংসে ছিল ৫ চার এবং ৬ ছক্কার মার। ৭ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে ৬৬ রান করেন সাঞ্জু স্যামসন। শিমরণ হেটমায়ার ২৩ বলে ৪২ এবং শিভম দুবে ১১ বলে ৩৪ রান করেন।

হায়দরাবাদের হার্শাল প্যাটেল ও সিমারজিত সিং দুটি করে উইকেট নেন।

বিষয়:আইপিএল-২০২৫ কিষাণ রাজস্থান হায়দরবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…