চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলের রোমাঞ্চকর জয়ে গুজরাটের বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গুজরাটের জয়ে শেষ বলের উত্তেজনাপূর্ণ মুহূর্তে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি হাই স্কোরিং ম্যাচ দেখল আইপিএল। স্কোরবোর্ডে দুইশ ছুঁই ছুঁই রান তুলেও আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুলে শেষ বলে বাউন্ডারি মেরে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটের নাটকীয় জয় পাইয়ে দেন রশিদ খান।

জয়পুরে বুধবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজস্থান ৩ উইকেটে ১৯৬ রান করে। জবাবে গুজরাট নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পা দেয়।

হারের মুখ দেখা রাজস্থান ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। গুজরাটের নামের পাশে ছয়ের বাহার। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে দলটি উঠে এসেছে।

Banglabid

রাজস্থানের হয়ে রিয়ান পরাগ ৪৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে তৃতীয় উইকেটে ১৩০ রানের জুটি বাঁধেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার স্যামসন ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন।

রশিদ খান গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় পান এক উইকেট। উমেশ যাদব ও মোহিত শর্মা একটি করে উইকেৎ পেলেও ছিলেন খরুচে।

দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল গুজরাটকে লক্ষ্য তাড়ায় ৬৪ রানের উদ্বোধনী জুটি। কুলদীপ সেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৩৫ রান করা সুদর্শন ক্রিজ ছাড়লে জুটি ভাঙে।

Reneta

দলের প্রয়োজনীয় সময়ে রাজস্থানের বোলাররা উইকেট তুলতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ছিলেন গিল। ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। জয়ের জন্য গুজরাটের তখন দরকার ছিল ২৮ বলে ৬৪ রান।

শাহরুখ খান ৮ বলে ১৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরলে সমীকরণ দাঁড়ায় ১৫ বলে ৪০ রান। এরপর বাইশ গজে রশিদ ও রাহুল তেওয়াটিয়া আক্রমণাত্মক হন।

শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১৫ রান। এ সময় বল হাতে নেন আভেশ খান। প্রথম চার বলে দুই বাউন্ডারিসহ ১১ রান তুলে নেন রশিদ। পঞ্চম বলে তৃতীয় রান নিতে গিয়ে রানআউট হন রাহুল। এর আগে তিনি খেলেন ১১ বলে ৩ চারে ২২ রানের কার্যকরী ইনিংস। গুজরাটের শেষ বলে দরকার ছিল ২ রান। রশিদ অবশ্য পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি মেরে রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটান।

রাজস্থানের হয়ে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন কুলদীপ। যুজবেন্দ্র চাহাল ৪৩ রানে দুটি ও আভেশ ৪৮ রানে এক উইকেট পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪গুজরাট টাইটান্সরাজস্থান রয়্যালসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT