ক্রিকেট

লক্ষ্ণৌকে হারিয়ে তলানি থেকে উঠল দিল্লি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের এবারের আসরটা দিল্লি ক্যাপিটালসের মোটেও ভালো যাচ্ছিল না। পাঁচ ম্যাচের ভেতর মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছিল। ষষ্ট খেলায় এসে দলটি পেল দ্বিতীয় জয়ের দেখা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের তলানি থেকে উঠে এসেছে রিশভ পান্টের দল।

ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ে নামা লক্ষ্ণৌ ৭ উইকেটে ১৬৭ রান তোলে। জবাবে দিল্লি ১১ বল হাতে রেখে স্বস্তির জয় পায়।

এই ম্যাচের আগে টেবিলের তলানিতে থাকা দিল্লি ছয় খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। টেবিলের সবার নিচে চলে গেছে ২ পয়েন্টে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরাজয়ের স্বাদ পাওয়া লক্ষ্ণৌ এক ধাপ পিছিয়ে চার নম্বরে নামা লক্ষ্ণৌর পাঁচ খেলায় পয়েন্ট ৬। মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৬ হলেও রানরেটে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে উঠেছে। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস পাঁচ খেলায় পেয়েছে ৮ পয়েন্ট।

লক্ষ্ণৌর হয়ে আয়ুষ বাদোনির ৩৫ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ২২ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৯ রান।

কুলদীপ যাদব দিল্লির হয়ে বল হাতে ২০ রানের বিনিময়ে পান ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার পৃথ্বী শ খেলেন ২২ বলে ৬ চারে ৩২ রানের ইনিংস।

তৃতীয় উইকেটে জেক জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও পান্টের ৭৭ রানের জুটি দিল্লির জয়ের ভিত গড়ে। ৩৫ বলে ২ চার ও ৫ ছক্কায় জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৫৫ রান করেন। আগ্রাসী ব্যাটিংয়ে পান্টের ব্যাটে আসে ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রান। ত্রিস্টান স্টাবস ১৫ ও শাই হোপ ১১ রানের ইনিংস খেলে দিল্লিকে জয়ের বন্দরে নিয়ে যান।

লেগস্পিনার রবি বিষ্ণোই লক্ষ্ণৌর হয়ে ২৫ রান খরচায় পান ২ উইকেট।

বিষয়:আইপিএল ২০২৪দিল্লি ক্যাপিটালসলক্ষ্ণৌ সুপারজায়ান্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…