চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্দিকের পাশে দাঁড়ালেন অশ্বিন, দায়ী করছেন ‘সিনেমা সংস্কৃতি’কে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার কাছ থেকে মুম্বাইয়ের অধিনায়কত্ব সরিয়ে নেয়ায় আসর শুরুর আগেই চটেছিল সমর্থক ও সমালোচকরা। আসরে হার্দিকের নেতৃত্বে ভালো কাটছে না দলটির। প্রথম দুটি ম্যাচেই হেরেছে। এতে মুম্বাই সমর্থক এবং বিশেষজ্ঞদের তোপের মুখে পড়েছেন এই অলরাউন্ডার। বিষয়টি পছন্দ হয়নি হার্দিকের জাতীয় দল সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের। সমর্থকদের এমন আচরণ কারণ হিসেবে এই স্পিন অলরাউন্ডার দায়ী করছেন সিনেমার সংস্কৃতিকে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৭৮ রানের লক্ষ্যে নেমে ৩১ রানে হেরে যায় মুম্বাই। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় দর্শক। জায়ান্ট স্ক্রিন পর্দায় হার্দিকের ছবি ভেসে উঠতেই স্ক্রিন লক্ষ্য করে জুতা, বোতল, বালতিসহ নানা বস্তু ছুঁড়তে থাকে তারা। আসরে টানা দুই হারের পর মুম্বাই সমর্থকরা হার্দিককে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল করছেন। এমনকি তার স্ত্রী নাতাশার সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টগুলোতে হানা দিয়েছেন তারা। সেখানে ট্রলের শিকার হচ্ছেন সার্বিয়ান মডেল ও অভিনেত্রী।

পরিস্থিতি প্রতিকুলে থাকা হার্দিকের পাশে দাঁড়িয়েছেন চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা অশ্বিন। সম্প্রতি একটি ইউটিউব শোতে কথা বলেছেনে হার্দিকের প্রতি সমর্থকদের এমন আচরণ নিয়ে। তার মতে, মুম্বাই ইন্ডিয়ান্স নয়, সমর্থকদের দায়িত্ব এমন আচরণ থেকে বেরিয়ে আসা।

‘তাদের (মুম্বাই ইন্ডিয়ান্স) কোনও ভূমিকা নেই। আমার মতে, এটা সম্পূর্ণভাবে সমর্থকদের দায়িত্ব। লোকে বিরাট কোহলি, এমএস ধোনির কথা বলছে। তারা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু যেটা ঘটছে, সেটা খুবই দুঃখজনক। এখন এটাই ক্রিকেট। সব কিছু যেন সিনেমার সংস্কৃতি হয়ে গিয়েছে। জানি, এর মধ্যে ব্যবসা জড়িয়ে আছে। কিন্তু সমর্থকদের মধ্যে লড়াইটা খুবই বাজে বিষয়।’

‘মানুষের মনে রাখা উচিত এই খেলোয়াড়রা কোনো না কোনো দেশের প্রতিনিধিত্ব করে। এটা আমাদের দেশ। ফ্যান ওয়ার্সের কখনই এমন কুৎসিত পথ বেছে নেয়া উচিত নয়। অনেকবার বলেছি, এটি সিনেমা সংস্কৃতি, এটি কেবল এখানেই ঘটে।’

‘আমি জানি মার্কেটিং, ব্র্যান্ডিং এবং পজিশনিং এর মত অনেক কিছু আছে। আমি এটা অস্বীকার করি না, কিন্তু এই মারামারি অন্য কোন দেশে হতে দেখেছেন? উদাহরণস্বরূপ, জো রুট এবং জ্যাক ক্রোলির ভক্তদের মধ্যে মারামারি হয়েছে কখনো, নাকি জো রুট এবং জস বাটলারের সমর্থকদের লড়াই, আপনি কোনোটা দেখেছেন? এটা পাগলাটে আচরণ। অস্ট্রেলিয়ায় স্টিভেন স্মিথের ভক্তদের সঙ্গে প্যাট কামিন্সের ভক্তদের সাথে লড়াই করতে দেখেছেন?’

Reneta

‘আমি বুঝতে পারছি না। আপনি যদি একজন খেলোয়াড়কে পছন্দ না করেন এবং তাকে যদি গালি দেন তাহলে ক্লাব কেন বেরিয়ে এসে একটি স্পষ্টীকরণ জারি করবে? আমরা এমন আচরণ করছি যা আগে ঘটেনি। সমস্যাটা হচ্ছে, আমরা আনন্দের সাথে বাড়ির ভিতরে বসে বাইরের আবর্জনার দিকে তাকাই। আশা করি এটি আর না করে সমর্থকরা নিজেরাই তুলে নেবে।

সোমবার ওয়াংখেড়েতে অশ্বিনের রাজস্থান রয়্যালসকে আতিথ্য দেবে মুম্বাই ইন্ডিয়ান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনআইপিএল ২০২৪মুম্বাইরাজস্থানলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT