চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদের ৩ উইকেটের পর ঋদ্ধিমান-হার্দিকে বিধ্বস্ত রাজস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গুজরাট টাইটান্স বোলারদের সামনে পাত্তাই পায়নি রাজস্থান রয়্যালস ব্যাটাররা। দাপট দেখিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ১৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। পরে ব্যাট হাতে রাজস্থান বোলারদের তুলোধুনো করেছেন ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়া। সহজেই রাজস্থানকে হারিয়েছে গুজরাট।

জয়পুরে টস জিতে আগে ব্যাটে নেমে ১১৮ রানে থামে রাজস্থানের ইনিংস। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেট ও ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার দল। ১০ ম্যাচে ৭ জয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান দৃঢ় করলো গুজরাট। সমান ম্যাচে ৫ জয়ে টেবিলের চারে থাকল রাজস্থান।

আগে ব্যাটে নেমে শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছিল রাজস্থান। দলীয় ১১ রানে জস বাটলারের (৬ বলে ৮) উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩৬ রান। যশ্বী জয়সওয়াল ফেরেন ১১ বলে ১৪ রান করে। ৬০ রানে তৃতীয় উইকেট হারায় রয়্যালস। সাঞ্জু স্যামসন ফেরেন ২০ বলে ৩০ রান করে।

এরপরই ধস নামে রাজস্থান ব্যাটিং লাইনআপে। ১৭.৫ ওভারে মাত্র ১১৮ রানে হারায় সবকটি উইকেট। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল দেবদূত পাদিক্কাল (১২ বলে ১২) ও ট্রেন্ট বোল্ট (১১ বলে ১৫)। বাকী ব্যাটাররা ফেরেন নামের সঙ্গে সুবিচার না করে।

গুজরাটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রশিদ খান। নুর নেন দুটি। জস লিটল, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট। প্রথম উইকেট জুটিতে আসে ৭১ রান। ৯.৪ ওভারে ৩৫ বলে ৪৬ রান করে ফেরেন শুভমন গিল। ব্যাটে নেমে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ৩ চার ও ৩ ছক্কায় মাত্র ১৫ বল খরচায় অপরাজিত ৩৯ রান করে দলকে ৯ উইকেটের বড় জয় এনে দেন গুজরাট অধিনায়ক। ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন ঋদ্ধিমান।

Reneta

রাজস্থানের একমাত্র উইকেটটি নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ঋদ্ধিমানগুজরাটরশিদরাজস্থানলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT