চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের ঝড়ো সেঞ্চুরি, টেবিলের তিনে মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ১৩, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে ঝড় তুললেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা। তিনে নামা সূর্যকুমার যাদব বাইশ গজে ঘূর্ণিঝড় তুলে পান সেঞ্চুরি। তাতে হাইস্কোরিং ম্যাচে গুজরাট টাইটান্সকে ২৭ রানে হারিয়ে আইপিএলের প্লে অফে খেলার লড়াইয়ে রাস্তা সহজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই ৫ উইকেটে ২১৮ রান করে। জবাবে গুজরাট ৮ উইকেটে ১৯১ রানে থামে।

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে মুম্বাই। শীর্ষে থাকা গুজরাটের সমান ম্যাচে পয়েন্ট ১৬। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। টেবিলের চারে রয়েছে ১২ পয়েন্ট পাওয়া রাজস্থান রয়্যালস।

৬ ওভারেই মুম্বাই স্কোরবোর্ডে জমা করে ৬১ রান। এরপর ভাঙে ওপেনিং জুটি। রোহিত ১৮ বলে ৩ চার ও এক ছক্কায় ২৯ রান করে রশিদ খানের শিকার হন। খানিক পর ২০ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩১ রান করে রশিদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কিষাণ। ১৫ রান করা নেহাল ওয়াধেরাকে বোল্ড করেন রশিদ।

চতুর্থ উইকেটে উইকেটরক্ষক ব্যাটার বিষ্ণু বিনোদকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করে ৬৫ রান যোগ করেন সূর্যকুমার। বিনোদ ২০ বলে ২ চার ও ২ ছক্কায় ৩০ রান করে ড্রেসিংরুমে ফিরলেও সূর্যকুমার চালাতে থাকেন তাণ্ডব। ৪৯ বলে ১১ চার ও ৩ ছক্কায় ২১০.২০ স্ট্রাইকরেটে ১০৩ রানে অপরাজিত থাকেন।

গুজরাটের পক্ষে রশিদ ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট। মোহিত শর্মা এক উইকেট পকেটে পোরেন।

Reneta

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাট। চার নম্বরে ব্যাট করতে নামা বিজয় শঙ্কর ১৪ বলে ৬ চারে করেন ২৯ রান।

ডেভিড মিলার ঝড়ের শুরু করলেও ২৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রানে তাকে থামিয়ে দেন আকাশ মাধওয়া।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১০৩ রানেই গুজরাট ৮ উইকেট হারিয়ে বিশাল ব্যবধানে হারের মুখে পড়ে। এরপর শুরু হয় রশিদ খানের একার সংগ্রাম। একপ্রান্ত আগলে রেখেছিলেন আলঝারি জোসেফ। স্ট্রাইকিং প্রান্তে অধিকাংশ সময় থেকে আফগান ক্রিকেটার মুম্বাইয়ের কপালে ফেলেন চিন্তার ভাঁজ। ৩২ বলে ৩ চার ও ১০ ছক্কায় অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে রশিদ তাক লাগান। যদিও তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি।

মুম্বাইয়ের হয়ে আকাশ মাধওয়া পান ৩ উইকেট। পীয়ূষ চাওলা ও কুমার কার্তিকেয়া পান দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

আগস্ট ১, ২০২৬

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT