চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিস বলে খেলা ইঞ্জিনিয়ার আকাশ এখন মুম্বাইয়ের স্বপ্নত্রাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি শুধু অনুশীলন করে যাচ্ছিলাম। সুযোগের অপেক্ষায় ছিলাম। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছি। টেনিস বলে ক্রিকেট খেলেছি। কারণ এটা আমার আবেগের জায়গা ছিল।’

আইপিএলে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে ম্যাচসেরার পুরস্কার নেয়ার পর কথাগুলো বলেছেন ডানহাতি পেসার আকাশ মাধওয়াল। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় মুম্বাই ইন্ডিয়ান্স তারকা তুলে নেন ৫ উইকেট। টুর্নামেন্টটির ইতিহাসে প্লে-অফে এটাই সেরা বোলিং ফিগার।

এবারের আসরে আকাশ করেছেন ১২৯টি বল। ডেথ ওভারে ছিলেন বেশ কার্যকর। ১৭ থেকে ২০ ওভারের ভেতর ৭.৫ ইকোনমি রেটে করেছেন ৫১ বল। চোটের কারণে জফরা আর্চার ও জাসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় তার উপর নির্ভর করা ছাড়া মুম্বাইয়ের সামনে পথ খোলা ছিল না।

মাত্র ৪ বছর আগেও টেনিস বলে খেলেছেন ক্রিকেট। এর আগে লাল বল স্পর্শ করেও দেখেননি। অথচ উত্তরখন্ড প্রদেশের প্রথম ক্রিকেটার হিসেবে গতবছর খেলে ফেলেন আইপিএল। সূর্যকুমার যাদব চোটে পড়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চড়িয়েছিলেন ২৯ বর্ষী আকাশ।

২০১৯ সালে উত্তরখন্ড দলের কোচ ছিলেন ওয়াসিম জাফর। ওই সময় জাফর ও বর্তমান কোচ মনীশ ঝাঁয়ের নজরে পড়ে যান আকাশ। এরপর লাল বলে ক্রিকেট খেলা শুরু করেন লক্ষ্ণৌর বিপক্ষে বাজিমাত করে আলোচনার খোরাক হয়ে ওঠা পেসার। কোচ মাধওয়াল অবতার সিংয়ের অধীনেও প্রশিক্ষণ নেন আকাশ। ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করতে থাকায় উত্তরখন্ডের অধিনায়ক হয়ে যান।

ক্রিকেট ক্যারিয়ারে আকস্মিক উত্থানের রহস্য উন্মোচন করে মুম্বাইয়ের তারকা বনে যাওয়া পেসার বলছেন, ‘ইঞ্জিনিয়ারদের তাড়াতাড়ি শেখার প্রবণতা থাকে। আমি শুধু অনুশীলন করে গেছি এবং তা কাজে লাগিয়েছি। নিজেকে নিয়ে গর্বিত। তবে আরও ভালো করার চেষ্টা করব।’

Reneta

‘আমি শুধু নিজের ভূমিকাটা ঠিকঠাক পালন করার চেষ্টা করছি। নিকোলাস পুরানের উইকেট পাওয়াটা আমার কাছে সেরা। বাড়ির সবাই বিশ্বাস করে আমি কঠোর পরিশ্রম করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আকাশমুম্বাইলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT