আদালত

এস আলমসহ ৩ জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম গ্রুপের একজন কর্মকর্তা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণের নামে ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগসহ দুর্নীতি মামলার আসামি এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

অপর যে দুজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ হয়েছে তাঁরা হলেন- এস আলম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান।

দুর্নীতির মামলার আসামি সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন দুদকের তাহাসিন মোনাবিল হক।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এছাড়া ১৩ মে সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এরইমধ্যে গত ২৪ জুন সাইফুল আলম ও তাঁর স্ত্রীর নামে বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

বিষয়:ইন্টারপোলের রেড নোটিশ এস আলম এস আলম গ্রুপ দুর্নীতি দমন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…