চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মণিপুরে ৫ দিন ইন্টারনেট বন্ধের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানিমূলক ছবি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে সহিংসতাকে উসকে দেওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মণিপুর সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মণিপুর রাজ্যে ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত পাঁচ দিন লিজ লাইন, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবাসহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলে আসছে। সম্প্রতি এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত আবারও বৃদ্ধি পায়। গত সপ্তাহে দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্ফল ও পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করা হয়। এর আগে, সোমবার ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা দাবি করেছে, সম্প্রতি বিদ্রোহীদের দ্বারা ব্যবহৃত রকেট ও ড্রোন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ এই হামলাকে সহিংসতার উল্লেখযোগ্য বৃদ্ধি বলে অভিহিত করেছে।

সরকার জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের (টুইটার) মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজবের প্রচার রোধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Reneta

বিক্ষোভকারীদের ভিড় জমানো বন্ধ করা, জনজীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট বন্ধমণিপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT