চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে ছাত্র আন্দোলনের সর্বশেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করে চলেছে। এসব প্রতিবেদনে ছাত্র আন্দোলন রক্তাক্ত হয়ে উঠার কারণ বিশ্লেষণও করা হচ্ছে। বিবিসি, নিউইয়র্ক টাইমস, আলজাজিরা, গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমে এ আন্দোলনের কারণ এবং এর প্রভাব তুলে ধরা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তার কর্তৃত্বকে গভীরভাবে বিস্তৃত করেছে এবং ১৭ কোটি মানুষের এই দেশকে বিভক্ত করেছে। সরকার তার অনুগতদের পৃষ্ঠপোষকতা, ক্ষমতা এবং দায়মুক্তি দিয়ে পুরস্কৃত করেছে। অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন, সীমাহীন আইনি জটলা এবং কারাবাসের সম্মুখীন হতে হয়েছে। ‘সরকারের রক্তাক্ত ক্র্যাকডাউনে কমপক্ষে ১৫০ জন নিহত’ হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ কোটার বিরোধিতায় শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে শুরু হয়েছিল। তবে নিরাপত্তা বাহিনী এবং সরকারি দলের সহিংস প্রতিক্রিয়া দেশকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

কূটনীতিক এবং বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে মারাত্মক রাজনৈতিক সহিংসতার পর্যাপ্ত ইতিহাস থাকলেও এমন নৃশংসতা সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে নজিরবিহীন। অনেক বাংলাদেশির কাছে, এখানে সীমারেখা অতিক্রম করা হয়েছে। এ পরিস্থিতি শিগগির কমবে বলে মনে হচ্ছে না।

কূটনীতিক এবং কর্মকর্তারা বলছেন, ১৫০ জন নিহতের সংখ্যা একটি রক্ষণশীল হিসাব। স্থানীয় সংবাদপত্র বলছে, মৃত্যুর সংখ্যা ২০০-এর কাছাকাছি। আন্দোলনের নেতারা বলছেন, নিহতের সংখ্যা এর কয়েক গুণ।

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারবিরোধী বিক্ষোভের ফলে বাংলাদেশে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। রক্তপাতের মধ্যে আটকে পড়াদের মধ্যে কেউ কেউ বিবিসিকে ঘটনা বর্ণনা করেন।

Reneta

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, রাজধানীতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিল। তবে পুলিশ হামলা চালিয়ে সবকিছু ‘বরবাদ’ করে দেয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বর্ণনা করে বলেন, কীভাবে পুলিশ পরিচয় দেওয়া লোকেরা তাকে তুলে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে।

এছাড়াও ঢাকায় জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, সংঘর্ষের চরম সময়ে এত বেশি আহত যুবককে আনা হয় যে, তারা বিস্মিত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ থাকলেও অস্থিরতার জন্য সরকার রাজনৈতিক বিরোধীদের দায়ী করেছে।

গত জানুয়ারিতে দেশটির প্রধান বিরোধী দলগুলোর বর্জন করা নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এবারের সহিংসতা দলটির জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, ১৭ জুলাই বুধবার তিনি প্রথম বিক্ষোভে যোগ দিয়েছিলেন। কিন্তু পরের দিনই পুলিশের সাথে সংঘর্ষ ‘সত্যিই ভয়াবহ’ হয়ে ওঠে। পুলিশ বেলা সাড়ে ১১টার পর শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হামলা চালায়। সেই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী ওই টিয়ার গ্যাসের শেলগুলো তুলে নিয়ে পুলিশ সদস্যদের দিকে ছুড়ে মারে। তিনি বলেন, পুলিশ পরে রাবার বুলেট ব্যবহার শুরু করে এবং একপর্যায়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আটকে রাখে, এমনকি গুরুতর আহতদের হাসপাতালে নিতেও বাধা দেয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। জবাবে পুলিশ শটগানের গুলি, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে। হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সর্বত্র আগুন দেখতে পেয়েছেন। রাস্তায় পড়ে ছিল পোড়া ও ভাঙচুর করা যানবাহন। দেখেছেন পুলিশ এবং বিক্ষোভকারীদের স্থাপন করা ব্যারিকেড। পুলিশকে ফোর্স পাঠাতে এবং গোলাবারুদ চাইতে দেখা যায়। এই সময়ের মধ্যে শহরের হাসপাতালগুলোতে বিপুলসংখ্যক আহতদের আনা হয়। অনেকেই রক্তে ভেজা হেঁটে এসেছিলেন।

সরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেন, কয়েক ঘণ্টা ধরে মিনিটে মিনিটে আহতরা আসেন। বেশিরভাগ রোগীই ছিল গুলিবিদ্ধ। বৃহস্পতিবার ছয় ঘণ্টার শিফটে তারা ৩০টি অস্ত্রোপচার করেন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সরকার দেশব্যাপী কারফিউ ঘোষণা এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করলে পরিস্থিতি আরও খারাপ হয়।

এছাড়াও দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ছাত্রনেতারা অভিযোগ করছেন, বিক্ষোভের ওপর সহিংস পুলিশি দমনপীড়নের সময় তাদের অপহরণ এবং নির্যাতন করা হয়।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের অভিযোগ, গত শনিবার রাত ৩টায় পুলিশ পরিচয় দেওয়া ২০ জনেরও বেশি কর্মকর্তা তাকে চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে তুলে নেয়। এরপর তার ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। রড দিয়ে তার জয়েন্ট, কাঁধে এবং বিশেষ করে বাঁ পায়ে মারতে শুরু করে। একপর্যায়ে তিনি অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে রাজধানী ঢাকার রাস্তার পাশে ফেলে রাখা হয় বলে নাহিদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা আন্দোলনছাত্র আন্দোলনসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT