চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জানুয়ারির নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি: ইইউ

পান্থ রহমান পান্থ রহমান
১০:১৩ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মন্তব্য ও পর্যবেক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনে সামগ্রিকভাবে গণতান্ত্রিক নির্বাচনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি এবং এটি মেরুকৃত রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ মিশন।

তারা বলেছে, এর মধ্যে সভা-সমাবেশ, আন্দোলনের স্বাধীনতার মতো নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের কিছু অপরিহার্য বিষয় সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের কারণে বিরোধী দলগুলোর কর্মকাণ্ড সীমিত ছিল।

প্রতিবেনে বলা হয়, প্রধান বিরোধীদল বিএনপির নির্বাচন বয়কটের কারণে প্রতিযোগিতার অভাব ছিল এবং ভোটাররা গণতান্ত্রিক অধিকার পুরোপুরি প্রয়োগ করার সুযোগ পাননি। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা পদ্ধতি ভোটারদের প্রকৃত পছন্দের প্রতিফলন ঘটেনি।

এছাড়া গণমাধ্যম ও সুশীল সমাজের পরিবেশ বাক-স্বাধীনতা এবং সমালোচনামূলক পাবলিক বিতর্কের জন্য অনুকূল ছিল না বলেও মন্তব্য করা হয়।

বিরোধীরা সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল, যা অসাংবিধানিক বলে প্রত্যাখ্যাত হয়। এতে বলা হয়, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মতো সক্ষমতা বিএনপির ছিল না। কারণ দলটির প্রায় সব জ্যেষ্ঠ নেতৃত্বকে কারাবন্দি হয়।

Reneta

নির্বাচনী প্রক্রিয়ায় যেকোন প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন ব্যাপকভাবে একটি কৌশলের অংশ হিসেবে দেখছে তারা।

প্রতিবেদনে নির্বাচনী প্রক্রিয়ার কিছু ক্ষেত্রে উন্নতির জন্য সুপারিশ করেছে ইইউ। এগুলোর মধ্যে রয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সহ সংসদীয় সম্পর্কিত সমস্ত আইন, প্রবিধান এবং বিধিগুলোর একটি ব্যাপক পর্যালোচনা- যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক নির্বাচনের আইনি নিশ্চয়তা বাড়াতে পারে।

নির্বাচন কমিশনার বোর্ড নিয়োগের ব্যবস্থা যোগ্যতাভিত্তিক ও স্বাধীন নিয়োগের মাধ্যমে হওয়া উচিত বলেও মনে করে তারা। এছাড়াও সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ২০২৩-এর বিধানগুলোর পর্যালোচনার সুপারিশও করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ননির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নিনির্বাচনে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT