চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকারের তালিকা পাওয়া যাবে: সমন্বয়ক নাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ন ০৭, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকারের তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায়  বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন বলে এর আগে নিশ্চিত করা হয়।

বঙ্গভবনে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন,  আমরা ১০ থেকে ১৫ জনের প্রাথমিক তালিকা দিয়েছি।  ২৪ ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকারের তালিকা পাওয়া যাবে এবং জাতি জানতে পারবে। ছাত্রজনতার সমর্থন ব্যতীত কাউকে অন্তর্বতীকালীন সরকারে রাখা হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

নাহিদ আলম বলেন, বুধবার ড. ইউনূস দেশে এসে পৌঁছালে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, পরিকল্পিত নাশকতা করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে। সকলকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

Reneta

নাহিদ ইসলাম বলেন, ‘বঙ্গভবনে ফলপ্রসু আলোচনা হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার গঠনের নিশ্চয়তা বঙ্গভবন থেকে আমরা পেয়েছি। সরকার হিসেবে প্রধান ইউনূসকে আমরা প্রস্তাব করেছিলাম সেটা সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক যে তালিকা দিয়েছি তাতে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধি আছে। নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটা চূড়ান্ত হবে।’

নাহিদ বলেন, ‘সেনাপ্রধান থেকে শুরু করে সবাই ছাত্রদের সম্মান জানিয়েছে। জনতাকে আহ্বান করবো— অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দ্রুত ঘোষণা করা হবে, জনগন যেন সেই আস্থা রাখে। আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে দায়িত্বে নিয়োজিত করা হবে। তার আগ পর্যন্ত আমাদের সচেতন থাকতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে প্রতিশ্রুতি; একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেবো।’

মঙ্গলবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৈঠক করেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কয়েক দফা বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় আলোচনা শেষ হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক- মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবুবকর মজুমদার, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আরিফ সোহেল, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, নাজিফা জান্নাত, আবু সাদিক, ইভান তাহসির অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তবর্তীকালীন সরকারনাহিদ ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT