চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলে জনআস্থা হারাচ্ছে: ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
কম্পিউটার কীবোর্ডের উপর হাতকড়া ও জজের গুঁড়ি, সাইবার নিরাপত্তা বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার ৭ মাস পরেও সাইবার নিরাপত্তা আইনে মামলা নিয়ে জুলাই স্পিরিট হত্যা করছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক। অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলে জনআস্থা হারাচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ মার্চ) ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক এর আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার এর প্রেরিত এক সংবাদ বার্তায় এই এসব কথা বলেন। এতে স্বাক্ষর করেন ২৮ সদস্য।

বার্তায় বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বিগত মাফিয়া সরকারের আমলে নিবর্তনমূলক আইসিটি (৫৭ ধারা) বা ডিজিটাল নিরাপত্তা বা সাইবার নিরাপত্তা আইনের মজলুম। আমরা খুবই হতাশ হয়ে লক্ষ করছি যে, গণঅভ্যুত্থানের বাংলাদেশেও কুখ্যাত সাইবার নিরাপত্তা আইন বাতিল তো হয়ই নাই বরং এই আইনে প্রতিনিয়ত নতুন নতুন মামলা করা হচ্ছে। সরকার ও প্রশাসন থেকে এই আইনে মামলা নেয়া বন্ধ করার পরিবর্তে নিয়মিত মামলা নেয়া হচ্ছে, তদন্ত ছাড়াই গ্রেফতারের তোড়জোড় করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের একটা প্রথম ও প্রধান কমিটমেন্ট ছিল সাইবার নিরাপত্তাসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করার। সেই অগাস্ট মাসেই তারা তা ঘোষণা করেন। এরপর বিভিন্ন সময় সরকার অন্তত ৪ বার সময় নিলেও সাইবার নিরাপত্তা আইন এখনো বহাল আছে। সর্বশেষ বিগত ২১ জানুয়ারি আইন উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলে আইন মন্ত্রণালয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কিছু কাজ বাকি রয়েছে। সেটা সম্পন্ন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইন বাতিলের ঘোষণা দিবেন। এরপর আবারো প্রায় দেড় মাস পার হলেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বাকী কাজ সম্পন্ন হয় নাই। আইনও বাতিল হয় নাই। মামলা বাতিলের কোন তালিকাও আমরা পাই নাই। বরং নিত্য নতুন মামলা নেয়া হচ্ছে।

আমরা ক্রমেই মনে করছি, সাইবার নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক আইনগুলো বাতিলে প্রকৃতভাবে সরকারের আন্তরিকতা, সিরিয়াসনেস, কর্মতৎপরতার ঘাটতি আছে। এই অবহেলা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে হত্যা করছে। সরকারের এই অযোগ্যতা, অদক্ষতার ফলে অন্তর্বর্তী সরকার ক্রমেই জনগণের আস্থা হারাচ্ছেন। এর বিপরীতে ষড়যন্ত্রকারীরা আইন হাতে তুলে নিয়ে প্রকাশ্যে খুনের ঘোষণা, সারাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মব জাস্টিস ইত্যাদির তাণ্ডপ চালাচ্ছেন। পুলিশও সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার, জুলুম করতে অতি উৎসাহী। এবং তারা উপরোক্ত ফৌজদারি অপরাধ গুলোর ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছেন।

আমরা আরো মনে করি, বর্তমান সরকার প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন আবারো একটি ভুল উদ্যোগ হতে যাচ্ছে। জনমনে সর্বশেষ সাইবার নিরাপত্তা আইন নিয়ে যে আতংক আছে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন তার প্রভাব মুক্ত থাকবেনা। বরং সাইবার হ্যাকিং, অনলাইনে নারী নির্যাতন, পর্নোগ্রাফি সংক্রান্ত নিয়মিত আইনগুলোর আধুনিকায়ন বা একান্ত প্রয়োজনে সেগুলোর নতুন আইন বানানোই জনমনে আস্থার সঞ্চার করতে পারে। গণ অভ্যুত্থানের বাংলাদেশে জনগণ তাই প্রত্যাশা করে।

Reneta

সর্বোপরি, অবিলম্বে সরকারকে সাইবার নিরাপত্তাসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। এসব আইনের সকল বন্দীদের মুক্তি দিতে হবে। ভুক্তভোগীদের ক্ষতি পূরণ দিতে হবে। এবং সরকারের নিবর্তনমূলক আইন বানানোর একচ্ছত্র ক্ষমতা কাঠামোকে জবাবদিহিমূলক করতে হবে।

স্বাক্ষরদাতাঃ
১। শহিদুল আলম, লোকচিত্রী
২। খাদিজাতুল কুবরা, শিক্ষার্থী, ঢাকা
৩। প্রীতম দাশ, সদস্য সচিব, ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক
৪। মঞ্জিলা ঝুমা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৫। জামাল মীর, সাংবাদিক, বরগুনা
৬। এ কে এম ওয়াহিদুজ্জামান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, মালয়েশিয়া
৭। মাইদুল ইসলাম, পিএইচডি গবেষক, সমাজতত্ত্ব বিভাগ, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৮। আল মামুন জীবন, ঠাকুরগাঁও
৯। নাঈম বিশ্বাস, কুষ্টিয়া
১০। এহসান হাবীব, ময়মনসিংহ
১১। মোঃ রাকিব, কুড়িগ্রাম
১২। আহসান হাবীব তছলিম, খাগড়াছড়ি
১৩। নুসরাত জাহান সোনিয়া, সহকারী শিক্ষক (২০১৮ থেকে সাময়িক বরখাস্ত), সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া,পটুয়াখালী
১৪। রিতা দেওয়ান, বাউল শিল্পী, মানিকগঞ্জ
১৫। রহিম শুভ, সংবাদকর্মী
১৬। বায়েজিদ আহমেদ, বিশেষ প্রতিনিধি, প্রথম আলো
১৭। মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
১৮। রাহাত শান্তনু, অস্ট্রেলিয়া
১৯। আহমেদ সাব্বির, রাজনৈতিক কর্মী‌ ও প্রবাসী, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২০। সোনিয়া আক্তার স্মৃতি, সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী
২১। সাইদুল হক, শিক্ষার্থী, ফেনী
২২। শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম
২৩। রহিম শুভ, সংবাদকর্মী
২৪। সাধনা মহল, রাজনৈতিক কর্মী
২৫। মোহাম্মদ আবুল বাশার, সৌদি আরব
২৬। ফজলে এলাহী, সাংবাদিক
২৭। গোলাম মাহফুজ জোয়ার্দার, আহ্বায়ক, ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক
২৮। দিদারুল ভূঁইয়া, অর্থ সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনআস্থা হারাচ্ছেডিএসএডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কসাইবার নিরাপত্তা আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT