চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গর রাষ্ট্রকে মেরামত করার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনোভাবে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকারের ব্যর্থতা মানে গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের শক্তির ব্যর্থতা।

মঙ্গলবার ২৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ধর্মীয় কিংবা সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু একটি শব্দ মাত্র। রাষ্ট্রীয় কিংবা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু শব্দটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে হোক সংখ্যাগুরু বা হোক সংখ্যালঘু কেউ কিন্তু নিরাপদ নয়।

মাফিয়া সরকারের শাসনামলে গত ১৫ বছরে দেশে গণতন্ত্র কিংবা আইনের শাসন একেবারেই ছিল না। বিএনপিসহ দেশের গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল এবং ভিন্ন মতের কেউ কিন্তু নিরাপদ ছিলেন না।

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সবার নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দল ও সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার।

তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রটিকে মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। ১৫ বছরের জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ। তবে খেয়াল রাখা জরুরি, এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদান করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাগব করা না গেলে, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অন্তর্বর্তী সরকারের সকল সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

Reneta

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেন এই সংবিধানের অধিনে শপথ নিয়েছেন, কিংবা বর্তমান এই সরকার কী বিপ্লবী সরকার, এই বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান পর্যায়ে এসে সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, এধরনের বিতর্ক সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। সরকারকে লক্ষ্যচ্যুত হওয়ার কারণও হতে পারে।

তিনি বলেন, এই কারণে বিএনপি মনে করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধি বিধানের সাথে সংশ্লিষ্ট সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে একটি সুচিন্তিত, সুবিবেচিত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে উত্থাপিত যেকোন ধরনের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারঅন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে নাআইনের শাসনতারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT