চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

শহীদ মিনার অভিমুখী পদযাত্রা স্থগিত করে নতুন কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।

আজ শনিবার রাজধানীর শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির মুখপাত্র শরীফ উসমান হাদী।

কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদের বাবা মায়েরা, শাপলার শহীদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব।

তিনি বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগীরা। আজকে যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করত।’

তিনি আরও বলেন, শাহবাগীরা আজকে শহীদ মিনারে ১০ মিনিট দাঁড়িয়েই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সেজন্য আমরা আজকে আর শহীদ মিনারে যাইনি। এরপর তারা যেখানেই দাঁড়াবে, আমরা সেখানেই তাদের প্রতিহত করতে যাব। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনকিলাব মঞ্চনতুন কর্মসূচিশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT