চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি বেশি চলচ্চিত্র বানাতে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ

'দ্রুত সেন্সর বোর্ড পুনর্গঠন, আটকে থাকা চলচ্চিত্রগুলো বিবেচনায় আনা হবে'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
বিনোদন
A A
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য তথ্য উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘যে সেন্সরবোর্ড আগে ছিল, সেটি পুনর্গঠন করা হবে, পাশাপাশি বেশি বেশি চলচ্চিত্র বানাতে হবে।’ আইসিটি’র পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ।

তিনি বলেন, ‘সেন্সরবোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড (জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারী অনুদান) সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত। সার্বিকভাবে, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা। তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।’

অমীমাংসিত, শনিবার বিকেল, রানা প্লাজা, মেকআপ, কাঠগোলাপ , আমার বাইসাইকেল, নমুনা চলচ্চিত্রগুলো দীর্ঘদিন যাবত চলচ্চিত্র সেন্সর বোর্ডে নীতিমালার মারপ্যাঁচে আটকে আছে। এসব চলচ্চিত্রের বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অবগত রয়েছেন।

Banglabid

তিনি বলেন, যেসব চলচ্চিত্র আটকে আছে, সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেয়া উচিত। সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে কোন ধরনের স্বজন-প্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়। যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে ।

নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন, আশি বা নব্বই দশকের প্রজন্ম ছাড়া কেউ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখে কি না জানা নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার।

”সেগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা আশি বা নব্বই দশকের বিটিভি। ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ বিটিভি দেখে কি না জানি না।

Reneta

উপদেষ্টা বলেন, এর একটা দিক হলো এর দলীয়করণ, রাজনীতিকরণ আছে, আরেকটা হচ্ছে, কনটেন্টগুলো মনে হচ্ছে এই প্রজন্মের জন্য নয়। সেই জায়গা থেকে মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তবর্তীকালীন সরকারচলচ্চিত্রতথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামনাহিদ ইসলামলিড বিনোদনসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT