চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ: নিহতের ৩২ জন শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে আহত ও আহতদের উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার কানজুরুজান স্টেডিয়ামে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহত ১৭৪ জনের মধ্যে রয়েছে ৩২ শিশু। নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। আহত কমপক্ষে ৩২০ জন।

আরেমা এফসি নামের একটি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী পার্সেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর শুরু হয় সংঘর্ষ। ম্যাচে আরেমাকে ৩-২ গোলে হারিয়েছিল প্রতিদ্বন্দ্বী পেরসেবায়া।

পূর্ব জাভার স্টেডিয়ামটিতে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।

Banglabid

আক্রমণকারী সমর্থকদের উপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করার প্রেক্ষিতে প্রায় ১৮ জন অফিসারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পরিস্থিতি অশান্ত হয়ে যাওয়ার পর পুলিশ অবিরাম ও দ্রুত অসংখ্য টিয়ারসেল নিক্ষেপ করে।

স্টেডিয়ামের ভিডিওতে দেখা গেছে, রেফারি শেষ বাঁশি বাজানোর পর অনেকেই মাঠের দিকে ছুটে আসে এবং জবাবে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলছেন, পরিস্থিতি নৈরাজ্যকর হয়ে উঠেছিল। তারা অফিসারদের উপর হামলা শুরু করে, গাড়ির ক্ষতি করে। আমরা বলতে চাই যে তারা সবাই নৈরাজ্য সৃষ্টিকারী ছিল না। মাত্র তিন হাজার লোক মাঠে প্রবেশ করেছিল।

Reneta

পুলিশের মুখপাত্র দেদি প্রসেতিও বলেছেন, তদন্তাধীন অফিসাররা অস্ত্রগুলো ধারণের জন্য দায়ী। একটি অভ্যন্তরীণ বিষয়ক দল তাদের জিজ্ঞাসাবাদ করছে। ফিল্ড সিকিউরিটি টিমসহ আরও বেশ কয়েকজন অফিসার এবং ইন্দোনেশিয়ান ফুটবল লিগের কিছু কর্মকর্তাও তদন্তাধীন আছেন।

ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশন বলছে, তারা এমন বিপর্যয়ের বিষয়ে নিজস্ব তদন্ত পরিচালনা করবে। রাষ্ট্রপতি জোকো উইডোডো নির্দেশ দিয়েছেন, আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের সব খেলা বন্ধ রাখতে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নিরস্ত্র জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশের প্রতিক্রিয়া ছিল রাষ্ট্র কর্তৃক অত্যধিক শক্তি প্রয়োগ। গত রোববার রাতে রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীরা ‘পুলিশের বর্বরতা বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড বহন করেছে।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ইনস্টাগ্রামে লিখেছেন, স্টেডিয়ামে ধারণক্ষমতার বেশি দর্শক ছিল। ৩৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ৪২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াজাভানিহতপদদলিতফুটবললিড স্পোর্টসশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT