চাঁদের উদ্দেশে ভারতের নতুন মহাকাশযান চন্দ্রযান-৩ রওনা হবে আজ। এটি দেশটির তৃতীয় চন্দ্রাভিযান।
আজ ১৪ জুন শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ৩টায় ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।
‘বাহুবলী’ লঞ্চ ভেহিকেল মার্ক ৩-এলএমভিথ্রি এমফোর রকেটে রওনা দেবে ল্যান্ডার এবং রোভারসহ চন্দ্রযান-৩। মহাকাশযানটি ৪০ দিনের বেশি সময় নিয়ে ২৩শে আগস্ট চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদের মাটিতে অবতণের চেষ্টায় আছে।
ল্যান্ডিংটি সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ইতিহাস গড়বে ভারত। এর আগে, ২০১৯ এ চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল দেশটির চন্দ্রযান-২।








