চট্টগ্রাম

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের বোর্ড, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

আজ রোববার (২১ ডিসেম্বর)  ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিষয়:আইভ্যাক বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…