মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি জিমে ২৪ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ২৯ অক্টোবর ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র বরুণ রাজ পুচাকে জর্ডান আন্দ্রেদের নামে এক যুবক মাথায় ছুরিকাঘাত করে।
একটি বিবৃতিতে ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বলেছে, ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আমাদের বিশ্ববিদ্যালয় তারমতো একজন মেধাবী নক্ষত্র হারিয়েছে। বরুণের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।
অভিযুক্ত এন্ড্রেড পুলিশকে বলেছে, বরুণ তাকে হত্যা করতে যাচ্ছিল। মামলায় নতুন দায়ের করা অভিযোগ অনুযায়ী অভিযুক্ত এন্ড্রেডর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আধিকারিকরা প্ল্যানেট জিমের কর্মীদের সাথেও কথা বলে জানা গেছে বরুণকে আক্রমণ করা এন্ড্রেড একজন নিয়মিত জিমের সদস্য এবং সাধারণত তিনি স্বভাবে শান্ত ছিলেন। এখন পর্যন্ত তদন্তে অভিযুক্ত এন্ড্রেডর বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো তথ্য পাওয়া যায়নি।







