চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুল করে ভারতের কোচ হয়েছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গতবছর টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতের কোচের দায়িত্ব ছেড়েছেন রবি শাস্ত্রী। পরে প্রায় ৮ মাস কেটে গেছে, শাস্ত্রী যোগ দিয়েছেন পুরনো পেশা ধারাভাষ্যে। চলতি ভারত-ইংল্যান্ড ম্যাচে মাইক্রোফোন হাতে নিয়ে এখন আছেন এজবাস্টনে। সেখানেই কোচিংয়ের বিষয়ে নতুন বোমা ফাটালেন সাবেক ব্যাটার। বলেছেন, ভুল করে হয়েছিলেন ভারতের কোচ।

দায়িত্বের সময়টা সংবাদমাধ্যমের ভয়ে কাটিয়েছেন, এমনকি সাংবাদিকদের ভয়েই দেশের বাইরে ভালো খেলার লক্ষ্য হাতে নিয়েছিলেন বলেও জানালেন শাস্ত্রী।

‘চাকরিটা ভুল করে পেয়েছি। এটা রাহুলকেও বলেছি। আমার পর দায়িত্ব পাওয়ার জন্য রাহুলের চেয়ে যোগ্য কেউ ছিল না। ধারাভাষ্য দিচ্ছিলাম, হঠাৎ করে আমাকে বলা হল কোচের দায়িত্ব নিতে। সাধ্যমতো চেষ্টা করেছিলাম। সেখানে রাহুল একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তারপর জাতীয় দলের দায়িত্বে। ও যা বলছে, দল সেটা মেনে চললে আশা করি আগামীতে ভালো কিছু হবে।’

‘সংবাদমাধ্যম নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম। জানতাম ছেলেরা ভালো খেললে সংবাদমাধ্যম ভালো আচরণ করবে। কিন্তু ভুল হলে ওরা আপনাকে ছিঁড়েখুঁড়ে খাবে। কাজটা খুব সহজ ছিল, ভারতীয় ক্রিকেটের ব্যাপারে সংবাদমাধ্যম কী ভাবে সেটা খুঁজে বের করা। দেখলাম, ঘরে ভালো খেললেও বিদ্রূপ করা হয়। বিদেশে গিয়ে এমনিতেই আমরা ভালো খেলতে পারতাম না। তাই চেয়েছিলাম সংবাদমাধ্যমকে ভুল প্রমাণ করতে। তার জন্য গোটা দল, বিরাটের সঙ্গে বসে কথা বলি এবং ঠিক করি যেকরেই হোক প্রতি টেস্টে আমাদের ২০টা উইকেট নিতে হবে। পিচ কেমন সেটা মাথায় আনলে চলবে না।’

২০১৭ সালের জুলাইয়ে দুবছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ বাড়ানো হয় আরও দুবছর। তার অধীনে কোনো বিশ্বকাপ না জিতলেও ভারতের অন্যতম সফল কোচ হয়েছেন। কারণ দেশের বাইরে সাফল্যের বিচারে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

শাস্ত্রীর সময়েই এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ফেরে ভারত। ২০২০-২১ মৌসুমেও অজিদের মাটি থেকে সিরিজ জিতে আসে। প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডকে টি-টুয়েন্টিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দল হয় ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারতরবি শাস্ত্রীরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT