চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বার্বাডোজে আটকা বিশ্বজয়ী রোহিত-কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ন ০১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার ফাইনাল খেলা সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ট্রফি নিয়ে দেশে ফেরার পালা রোহিত-কোহলিদের। কিন্তু পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ রূপ ধারণ করেছে। দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। তাতে বার্বাডোজে আটকে গেছে ভারতীয় দল। নেয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা।

বিশ্বকাপের ফাইনালে রিজার্ভ ডে থাকার কারণে এমনিতেও রোববার ব্রিজটাউনেই থাকার কথা ছিল ভারতের। টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, সোমবার ব্রিজটাউন ছাড়ার কথা দলটির। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, সেখান থেকে বাণিজ্যিক বিমানে দলের মুম্বাই ফিরে আসার কথা ছিল। আপাতত সে পরিকল্পনা কার্যকর হচ্ছে না।

জটিল পরিস্থিতির কারণে এ মুহূর্তে গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, সেটি নিয়ে ভাবনা শুরু করেছে বিসিসিআই। ঠিক কবে বিশ্বচ্যাম্পিয়নরা রওনা হবে, সেটি এখনও জানানো হয়নি।

ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং বোর্ডকর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবাইকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার্ড বিমান দরকার তা ক্যারিবিয়ান অঞ্চলে নেই। যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড়ের চেষ্টা চলছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বার্বাডোজ, ডোমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের কাছাকাছি আসার কারণে বড় ঝড়টি আরও শক্তিশালী হবে, আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাসদাতারা বলছেন, বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং এটি একটি ক্যাটাগরি ফোর ঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, বেরিল বর্তমানে বার্বাডোজের প্রায় ৫৩০ মাইল (৮৫০ কিলোমিটার) পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। সোমবার সকালে এটির উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার কথা, তখন এটি ‘বড় ধরনের বিপজ্জনক ঝড়’ হয়ে আসবে। এনএইচসি সতর্কবার্তায় বলেছে, ঝড়টি ‘শক্তিশালী হয়ে উঠছে।’ ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানার সময় এটি আরও বিপজ্জনক রূপ নেবে।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডজঘূর্ণিঝড়টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বার্বাডোজবিসিসিআইবেরিলভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি ১, ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি ১, ২০২৬

নড়াইলে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন

ফেব্রুয়ারি ১, ২০২৬

ডাচদের ১০২ রানে আটকে দিল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT