চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি ঘূর্ণিঝড় আসছে, উড়োজাহাজে উঠছে আটকে পড়া বিশ্বজয়ী ভারতও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ন ০২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ রূপ ধারণ করায় বার্বাডোজে আটকে গেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা দুদিন ধরে দেশে ফিরতে পারছে না। যদিও মিলেছে খানিক স্বস্তির খবর। দ্রুতই চালু হবে বিমানবন্দর, ট্রফি নিয়ে দেশের পথে রওনা দেবে টিম ইন্ডিয়া।

ভারতীয় দলের জন্য ব্রিজটাউন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে হাতে খুব বেশি সময় নেই। কারণ বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি জানিয়েছেন, বুধবার সেখানে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানবে।

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে রোহিত-কোহলিরা উড়তে চলেছেন৷ খবর, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাদের বহনকারী বিমান দিল্লিতে অবতরণ করবে।

গত সোমবার বার্বাডোজ এবং তার আশেপাশের দ্বীপগুলোতে প্রাণঘাতী ঝড় আঘাত হেনেছে। প্রায় তিন লাখ জনসংখ্যার সেখানে রোববার সন্ধ্যা থেকে লকডাউন চলছে।

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি দ্রুত বিমানবন্দর চালুর আশা প্রকাশ করেছেন, অনেক মানুষের গতরাতে বা আজ কিংবা আগামীকাল সকালে চলে যাওয়ার কথা ছিল। নিশ্চিত করতে চাই যে, আমরা সেই ব্যক্তিদের সুবিধা দিতে সক্ষম। আমি আশাবাদী আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দরটি চালু হয়ে যাবে।

আমরা বার্বাডোজ, বার্বাডিয়ান এবং অবশ্যই ক্রিকেট বিশ্বকাপের জন্য আসা সকল দর্শকের নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা খুব ভাগ্যবান ছিলাম। ঝড়টি স্থলভাগে আঘাত হানেনি। ঘূর্ণিঝড় আমাদের থেকে ৮০ মাইল দক্ষিণে ছিল, যা উপকূলে ক্ষতির মাত্রা সীমিত করেছিল। তবে দেখতে পাচ্ছেন, অবকাঠামো এবং উপকূলীয় সম্পদগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন পুনরুদ্ধার ও পরিষ্কারের সময়।

Reneta

এদিকে, বিশ্বজয়ী খেলোয়াড়রা দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবর্ধনা পাবেন। সেই অনুষ্ঠানের সময়-সূচি এখনও চূড়ান্ত হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজঘূর্ণিঝড়টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বার্বাডোজবেরিলব্রিজটাউনভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিএনপি সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, সুযোগও রয়েছে ঐতিহাসিক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT