চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কপাল পোড়াতে পারে বৃষ্টি ও ‘দ্বৈত নিয়ম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনাল নিয়ে অদ্ভুত এক কাণ্ড দেখতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। শেষ চারে উঠতে পারলে ভারতের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই নির্ধারিত করে রাখা ছিল ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। ম্যাচটির জন্য আইসিসি আলাদাভাবে তৈরি রেখেছে প্লেইং কন্ডিশনও। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ডের জন্য সেটি দুর্ভাগ্যের কারণ হতে পারে।

গায়ানার প্রভিডেন্সে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি। যার জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকছে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান থাকা। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়। অবিরাম বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে শেষ চারে ইংলিশদের আসর থেকে বিদায় নিতে হবে।

নিয়ম অনুযায়ী সেমিফাইনাল মাঠে না গড়ালে দুদলের সুপার এইটের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হবে। একনম্বর গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। দুই নম্বর গ্রুপে থাকা ইংল্যান্ড দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট তুলে আসে। গ্রুপ রানার্সআপ হয়ে সেমির টিকিট কাটে থ্রি লায়ন্স দলটি। ম্যাচ পরিত্যক্ত হলে সুপার এইটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে যাবে ভারত।

অবশ্য প্রথম সেমিফাইনালের জন্য ভিন্ন প্লেইং কন্ডিশন রেখেছে আইসিসি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে প্রতিদ্বন্দ্বিতা করবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। খেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ১৯০ মিনিট। তাতেও ম্যাচের ফল না এলে রিজার্ভ ডে থাকছে। সেমিফাইনাল নিয়ে আইসিসির দ্বৈত নিয়ম তাই পোড়াতে পারে ইংল্যান্ডের কপাল।

আবহাওয়ার পূর্বাভাস জশ বাটলারের দলকে স্বস্তির খবর দিচ্ছে না। ম্যাচের দিন সকালের পর থেকে বজ্রসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০ শতাংশ। স্থায়ীয় সময় সকাল সাড়ে ১০টায় ব্যাট-বলের লড়াই শুরুর পর গায়ানার আকাশ ভেঙে ঝরতে পারে বারিধারা।

সেমিফাইনালের দ্বৈত নিয়মের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটন। বলেছেন, ‘সাংগঠনিক অস্পষ্টতা টুর্নামেন্ট আয়োজনে চাপ সৃষ্টি করেছে। এজন্য দুটি সেমিফাইনাল ভিন্ন নিয়মে খেলা হবে। একটি দল জানতো যে তারা ওই সেমিফাইনালে খেলতে চলেছে। আমি মনে করি এটি মোটেই আদর্শ নয়।’

Reneta

বৃষ্টির কারণে সেমিফাইনালে ইংলিশদের আগেও আছে বেদনায় ডুবে যাওয়ার ইতিহাস। সিডনিতে ২০২০ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে না থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা পেয়ে ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পায়। গ্রুপ রানার্সআপ হওয়ায় ভুক্তভোগী হয় ইংল্যান্ড।

ট্যাগ: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বৃষ্টিভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT