চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেমিফাইনালে ভিন্ন প্লেইং কন্ডিশন, চটছেন অনেকেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আপনি দুটি ভিন্ন প্লেইং কন্ডিশনে দুই সেমিফাইনাল আয়োজন করতে পারেন না। একটিতে বৃষ্টির জন্য রিজার্ভ ডে আছে, অন্যটিতে নেই। প্রথম ম্যাচে দুই কিংবা দেড় দিনের দৈর্ঘ্য তৈরি করা হয়। দ্বিতীয়টি, ইংল্যান্ড-ভারত ম্যাচটি পুরো দিনের জন্য প্রস্তুত। এটিতে ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই সেমিফাইনালের জন্য আইসিসির বানানো পৃথক নিয়মের কড়া সমালোচনা এভাবেই করলেন নাসের হোসেইন। সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার দ্বিতীয় সেমি এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

‘আমরা (ইংল্যান্ড) সকাল ৮টায় মাঠে পৌঁছাতে পারি। সেই খেলাটি শেষ করার চেষ্টায় রাত ১০টায় সেখানে থাকতে পারি! সকাল সাড়ে ১০টয় দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। কারণ খেলোয়াড়, দল, কর্মকর্তাদের তারপর শনিবারের ফাইনালের জন্য বার্বাডোজে উড়ে যেতে হবে।’

শেষ চারে উঠতে পারলে ভারতের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই নির্ধারিত করে রাখা ছিল ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। একটি সম্পূর্ণ বাণিজ্যিক কারণে দেয়া হচ্ছে এমন সুবিধা। নাসের হোসেইন বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারছেন না।

‘সুবিধাটি ভারতকে দেয়া হয়েছে, কারণ ভারতের টিভি দর্শক, আইসিসির জন্য সবচেয়ে বেশি দর্শক। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের সেই অংশে রয়েছে।’

‘আমার মতে, টুর্নামেন্টের প্রথম অংশের সূচির দীর্ঘ ব্যবধানের সাথে সেমির সময়টা এলোমেলো মনে হচ্ছে। সেই খেলাগুলোকে আরও কিছুটা কাছাকাছি সময়ে নিতে পারতেন।’

Reneta

সেমিতে দ্বৈত নিয়মের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটনও। বলেছেন, ‘সাংগঠনিক অস্পষ্টতা টুর্নামেন্ট আয়োজনে চাপ সৃষ্টি করেছে। এজন্য দুটি সেমিফাইনাল ভিন্ন নিয়মে খেলা হবে। একটি দল জানতো যে তারা ওই সেমিফাইনালে খেলতে চলেছে। আমি মনে করি এটি মোটেই আদর্শ নয়।’

গায়ানার প্রভিডেন্সে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি। যার জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকছে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান থাকা। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়।

অবশ্য প্রথম সেমিফাইনালের জন্য ভিন্ন প্লেইং কন্ডিশন রেখেছে আইসিসি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে প্রতিদ্বন্দ্বিতা করবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। খেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ১৯০ মিনিট। তাতেও ম্যাচের ফল না এলে রিজার্ভ ডে থাকছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাসির হোসেনবৃষ্টিভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT