চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ২০, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ সিরিজের মতো ভারতের বিপক্ষে কোনো চমক দেখাতে পারল না জিম্বাবুয়ে। টানা দুই ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়ায় ভুল করেনি ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল সফরকারী।

শনিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে কে এল রাহুলের ভারত। ৪৩ রান ও ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন সানজু স্যামসন।

টস হেরে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে শুরু থেকেই ধীরে ব্যাটিং করতে থাকে। ভারতের হয়ে প্রথম আঘাতটি হানেন মোহাম্দ সিরাজ। ৩২ বলে ৭ রান করা কাইটিানোকে ফেরান স্যামসনের ক্যাচ বানিয়ে। এরপর শার্দুল ঠাকুরের তোপে ১১ রান তুলতে আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে শন উইলিয়ামস ও রাজা মিলে জিম্বাবুয়ের ইনিংসের হাল ধরেন। রাজা ১৬ রান করে ফিরলে আবারও চাপে পড়ে স্বাগতিক দল।

ষষ্ঠ উইকেটে রায়ান বার্লকে নিয়ে ৩৩ রান যোগ করেন উইলিয়ামস। ৪২ বলে ৪২ রান করে তিনি ফিরলে আবারও শুরু হয় আসা যাওয়ার মিছিল। বার্ল একপ্রান্ত ধরে রেখে ৪৭ বলে ৩৯ রান করলেও তাকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ১৬১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন শার্দুল। একটি করে উইকেট পেয়েছেন সিরাজ, প্রসিধ , অক্ষর, কুলদীপ যাদব ও হুডা।

Reneta

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও শুভমন গিল যোগ করেন ৪২ রান। ধাওয়ান ৩৩ রান করে আউট হলে ইশান কিশানকে নিয়ে তৃতীয় উইকেটে আরও আরও ৩৬ রান যোগ করেন গিল।

একপ্রান্ত আগলে রাখা গিল ৩৩ রানে ফিরলে কিছুটা বিপর্যয়ে পড়ে ভারত। তবে সে চাপ একাই সামলে নেন স্যামসন। তারা অপরাজিত ৪৩ রানে ভর করে ১৪৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েভারতশার্দুলস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT