বাংলাদেশ

যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তাদের সঙ্গেই কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

ভারত-নির্বাচিত সরকার বৈঠক, আলোচনায় বিক্রম মিশ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে যে দলই বিজয় লাভ করে সরকার গঠন করুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার ৬ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকরা বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে। সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কিনা। জবাবে মিশ্রি বলেন, আমি এটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের সমর্থন নিয়ে যে সরকারই আসুক। আমরা তাদের সঙ্গে কাজ করবো।

বিষয়:ডিক্যাব ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ভারত সরকার সরকার গঠন সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…