চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ কাজে লাগাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে তরুণদের সুযোগ দিতে প্রথম ম্যাচে সাতে নেমেছিলেন রোহিত শর্মা, ব্যাটিংয়েই নামেননি বিরাট কোহলি। সেই ম্যাচে জয়ের পর দ্বিতীয়টিতে একাদশেই ছিলেন না ভারতের দুই মহাতারকা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে শনিবার রাতে ৬ উইকেটে হেরেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এখন।

ম্যাচ শেষে ভারতকে নেতৃত্ব দেয়া পান্ডিয়া বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাট করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। প্রথম ম্যাচের চেয়ে এই ম্যাচের উইকেট ভালো ছিল। আমাদের প্রায় সবাই ফিল্ডারদের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। যা আসলেই হতাশাজনক, কিন্তু অনেককিছুই শেখার আছে।’

‘আমাদের ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে ঈশান, সেটা ভারতের জন্য ভালো। আশা করছি বিশ্বকাপের আগে সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলতে, এখন সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। ১-১ সমতায় থেকে শেষ ম্যাচ খেলতে হবে।’

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে সফরকারী ভারত। শুভমন গিল ও ঈশান কিষাণের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৯০ রানে। আগের ইনিংসে ফিফটি পাওয়া কিষাণ খেলেন ৫৫ বলে ৫৫ রানের ইনিংস। মেরেছেন ৬টি চার ও ১টি ছয়।

পরে ৩৪ রান করে বিদায় নেন আরেক ওপেনার শুভমন। দুই ওপেনারের বিদায়ের পরের পাঁচ ওভারে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও সাঞ্জু স্যামসনও উইকেট ছাড়েন। আগের ম্যাচের মতো ১১৩ রানে পাঁচ ব্যাটার বিদায় নেন ভারতের।

Reneta

সূর্যকুমার যাদব ২৪, শার্দুল ঠাকুর ১৬ এবং রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ১০ রান। উদ্বোধনী জুটির ৯০ রানের পর বাকি সব জুটি মিলিয়ে রান আসে ৯১। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৪০.৫ ওভারে ১৮১ রানে থেমে যায় ভারত।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন গুধাকেশ মোটি ও রোমারিও শেফার্ড। আলঝারি জোসেফ দুটি, জেডেন সেলেস ও ইয়ানিক ক্যারিয়াহ নেন একটি করে উইকেট।

জবাবে ১৮২ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৮০ বল বাকি রেখে। এর আগে সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে রোহিতদের বিপক্ষে ওয়ানডেতে ক্যারিবীয়রা জয় পেয়েছিল। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে পরের জয়টি পেতে অপেক্ষা করতে হল চার বছর।

ক্যারিবীয় দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্সের দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি থেকে আসে ৫৩ রান। ২৮ বলে ৩৬ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন মেয়ার্স। পরে দ্রুত ফেরান কিং ও আলিক আথানেজকেও। কিন্তু পঞ্চম উইকেটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন হোপ ও কেসি কার্টি।

৮০ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন অধিনায়ক হোপ। একাদশে ফেরার ম্যাচে কার্টি অপরাজিত থাকেন ৬৫ বলে ৪৮ রান করে।

মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজকোহলিভারতরোহিতলিড স্পোর্টসহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT